Bangladesh University is elated to apprise you that our highly anticipated 3rd convocation will be held on 18th January 2026. Bangladesh University cordially invites you to its ??? ???????????, to celebrate the achievements of our graduates.
We will commemorate the dedication and success of our graduates who are ready to embark on their future endeavors. We look forward to celebrating this significant milestone with your gracious presence.
অনলাইন নিবন্ধনের জন্য নির্দেশাবলী।
ক. যেসব শিক্ষার্থী স্প্রিং-২০১৭ থেকে সামার-২০২৫ সেমিস্টার পর্যন্ত স্নাতক/স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, তারা ৩য় সমাবর্তনে অংশগ্রহণের জন্য যোগ্য হবেন।
খ. ৩য় সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি:
(i) একক ডিগ্রির জন্য ৫,০৫০/- (পাঁচ হাজার পঞ্চাশ টাকা) এবং
(ii) দ্বৈত ডিগ্রির জন্য ৭,০৭০/- (সাত হাজার সত্তর টাকা)।
গ. অতিথি নিবন্ধন পোর্টাল: https://bu.edu.bd/convocation/
ঘ. অতিথি নিবন্ধনের জন্য নির্দেশনা:
i. সর্বোচ্চ অতিথির সংখ্যা: ২ (দুই) জন (পিতা/মাতা/স্বামী/স্ত্রী/ভাই/বোন)।
ii. প্রতি অতিথির জন্য রেজিস্ট্রেশন ফি: ১০১০/= টাকা (এক হাজার দশ টাকা)।
ঙ. রেজিস্ট্রেশন ফি শুধুমাত্র ৩য় সমাবর্তন রেজিস্ট্রেশন পোর্টাল (www.bu.edu.bd/convocation) এর মাধ্যমে প্রদান করতে হবে।
চ. যে সকল শিক্ষার্থী পূর্বেই প্রভিশনাল সার্টিফিকেট গ্রহণ করেছেন তাদের মূল সনদ গ্রহণের সময় আর কোনও ফি দিতে হবে না। তবে মূল সনদ গ্রহণের সময় প্রভিশনাল সার্টিফিকেটের মূল কপি জমা দিতে হবে।
ছ. যে সকল শিক্ষার্থী প্রভিশনাল সার্টিফিকেট গ্রহণ করেনি, তাদের মূল সনদ গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পলিসি প্রযোজ্য হবে।
জ. নিবন্ধন ফর্মের সাথে পাসপোর্ট সাইজের ছবির সফট কপি (১ কপি) সংযুক্ত করতে হবে।
ঝ. রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫
** হেল্পলাইন: ০১৭৫৫-৫১১৯৭৫, ০১৭৫৫-৫৫৯৩২৭
Bangladesh University
#convocation #3rdconvocation #bu #university
ALL